, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

দুর্গম পাহাড়ে ১০০ পরিবারকে শীতবস্ত্র দিল আলীকদম সেনা জোন

  • প্রকাশের সময় : ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১০৪ পড়া হয়েছে

চৌধুরী মোঃ সুজন, লামা প্রতিনিধি।

পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে বান্দরবানের আলীকদম সেনা জোনের উদ্যোগে থানচি উপজেলার দুর্গম কমলাবাগান এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কমলাবাগান এলাকার মার্মা, চাকমা ও ত্রিপুরা অধ্যুষিত তিনটি পাহাড়ি পাড়ায় বসবাসরত মোট ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৮৮৭ লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় জনগণ ফুলের মালা দিয়ে তাঁকে আন্তরিকভাবে বরণ করে নেয়। এ সময় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।
এলাকাবাসী জানান, বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা ও সহযোগিতার কারণে তারা বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে স্বাভাবিক জীবনযাপন ও ব্যবসা-বাণিজ্য করতে পারছেন।
শীতবস্ত্র বিতরণকালে জোন কমান্ডার বলেন, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি পাহাড়ি অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং যেকোনো সন্ত্রাসী বা সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা সম্পর্কে তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো বর্তমানেও জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

দুর্গম পাহাড়ে ১০০ পরিবারকে শীতবস্ত্র দিল আলীকদম সেনা জোন

প্রকাশের সময় : ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬