, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

দুর্গম থানচি থেকে প্রচারণা শুরু বিএনপি প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর

  • প্রকাশের সময় : ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১২৪ পড়া হয়েছে

রনি সিকদার- বান্দরবান:-
বান্দরবান-৩০০ আসনে বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দুর্গম থানচি উপজেলা থেকে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিনেই তিনি পাহাড়ি বিভিন্ন গ্রামে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

প্রচারণাকালে রাজপুত্র সাচিং প্রু জেরী পাহাড়ি নারী-পুরুষ, বাঙালি বাসিন্দা, ব্যবসায়ী ও তরুণদের সঙ্গে করমর্দন করেন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনা, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। দুর্গম অঞ্চলের মানুষের জীবনযাত্রা, নিরাপত্তা ও উন্নয়ন সংকট নিয়ে তিনি খোঁজখবর নেন।

এ সময় বিএনপি প্রার্থী বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আগামীর বাংলাদেশ ও জনগণের জন্য এক অমূল্য সম্পদ। তিনি যে পরিকল্পনা ও ভিশন নিয়ে এগিয়ে চলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে।

বান্দরবানবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, “পাহাড়ি ও বাঙালি—আমরা সবাই এই অঞ্চলের মানুষ। আমাদের লক্ষ্য একটাই—উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা। আমি থানচি থেকেই প্রচারণা শুরু করেছি, কারণ দুর্গম এলাকার মানুষের কষ্ট আমি গভীরভাবে অনুভব করি।”

দুর্গম থানচি থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করে পুরো বান্দরবান জেলায় পাহাড়ি ও বাঙালি ভোটারদের ঐক্যবদ্ধ করার বার্তা দিচ্ছেন বিএনপির এই প্রার্থী। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই পাহাড়ি এই জনপদে রাজনৈতিক তৎপরতা ও উত্তাপ বাড়তে শুরু করেছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

দুর্গম থানচি থেকে প্রচারণা শুরু বিএনপি প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর

প্রকাশের সময় : ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬