, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড়ে কুয়াশা ভেদ করে মানবতার উষ্ণ ছোঁয়া

  • প্রকাশের সময় : ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৯৮ পড়া হয়েছে

সিহাব উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
পাহাড়, বন আর উপবন হ্রদের অপরূপ সৌন্দর্যে ঘেরা বান্দরবান জেলার দুর্গম সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শীতের কনকনে ঠান্ডায় পাহাড়ি জনপদে যখন জীবনযাত্রা হয়ে ওঠে কষ্টকর, ঠিক তখনই মানবতার উষ্ণ স্পর্শ নিয়ে পাশে দাঁড়িয়েছে নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ (নাহার) এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ২টায় বাইশারী পেঠান আলী পাড়া জামে মসজিদের সামনে নাহার ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পার্বত্য বান্দরবানের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে উন্নতমানের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতিনিধি সাংবাদিক আবদুর রশিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের আহ্বায়ক আবদুল হামিদ এবং এনটিভি অনলাইন নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সাংবাদিক সিহাব উদ্দিন।
অনুষ্ঠানে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, শীতের তীব্রতায় পাহাড়ি অঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে ওঠে। এমন সময়ে মানবিক সহায়তা শীতার্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে আসে। তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীত মৌসুমে এ ধরনের সহায়তা দরিদ্র মানুষের জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরাও ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
শীতের কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস মানবতার পথে এক ক্ষুদ্র হলেও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ এমন উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড়ে কুয়াশা ভেদ করে মানবতার উষ্ণ ছোঁয়া

প্রকাশের সময় : ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬