, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানের আলোচিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৯৮ পড়া হয়েছে

মঈন উদ্দীন,বান্দরবান।

বান্দরবানে আলোচিত এক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বান্দরবান সদর থানার হত্যা মামলা নম্বর–৭, তারিখ ১৬ জানুয়ারি ২০১৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড–১৮৬০ এর এজাহারনামীয় ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক আজহার (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির পিতা মোঃ রফিক আহমদ। তার বাড়ি বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকার বুড়োয়ারটেকে।
পুলিশ সুপার আরও জানান, গত ২৪ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিট থেকে ২৫ জানুয়ারি রাত আনুমানিক ২টা ৩০ মিনিট পর্যন্ত জেলা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার শেরশাহ কলোনী এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

এই অভিযানে জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মানা দে-এর দিকনির্দেশনায় বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহেদ পারভেজের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলামসহ একটি চৌকস পুলিশ দল অংশ নেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালের ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৮টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে বান্দরবান সদর থানাধীন কালাঘাটা বুড়োয়ারটেক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সানজিদা খাতুন তন্বী (১৯)-কে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত সাবেক আজহারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ সুপার।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানের আলোচিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬