, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় উচ্ছ্বসিত বিএনপি, বান্দরবানে আনন্দ মিছিল অতি শীঘ্রই উপজেলা-পৌরসভা-ইউনিয়ন পর্যায়ে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: সারজিস আলম বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে ৪৯ হাজার ৯৮২ পিস ইয়াবা উদ্ধার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করছে ‘সাথী’ পার্সেল ডেলিভারি থেকে বাজার-ওষুধ পৌঁছে দেওয়া—এক প্ল্যাটফর্মেই মিলবে নানা অন-ডিমান্ড সেবা ‘৬ রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ’—বটতলীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন মোল্লার বাজারে জুয়া ও মাদকের ভয়াল বিস্তার, আতঙ্কে এলাকাবাসী

ধানের শীষে আস্থার বার্তা ছড়াল লামার সন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। — গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ সমাজের অগ্রণী ভূমিকার আহ্বান

  • প্রকাশের সময় : ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৮৫ পড়া হয়েছে

মোহাম্মদ আলমগীর,লামা প্রতিনিধি।

পাহাড়বেষ্টিত জনপদের নীরবতা ভেঙে বান্দরবানের লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে জনসমাবেশে রূপ নেয় ধানের শীষের নির্বাচনী পথসভা। ২৯ জানুয়ারি মঙ্গলবার বিকেলের কোমল আলোয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা। জনতার চোখেমুখে ছিল প্রত্যাশার দীপ্তি, কণ্ঠে ছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে আয়োজিত এ পথসভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও লামার সন্তান আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাঁর বক্তব্যে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় প্রতিফলিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য এবং ৩০০ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী। তিনি তাঁর বক্তব্যে পাহাড় ও সমতলের মানুষের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “এই জনপদের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। তাঁদের সুখ–দুঃখের অংশীদার হয়ে কাজ করাই আমার অঙ্গীকার।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসার ওসমান গনি , জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মাবুদ, যুগ্ন আহবায়ক জাহাংগির আলম , যুগ্ন আহবায়ক মসিউর রহমান মিঠুন, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক লামা পৌরসভার মেয়র আমির হোসেন আমু; সাবেক লামা উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য থোয়াইনুঅং চৌধুরী; এবং লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি জনগণের অধিকার, মর্যাদা ও ভবিষ্যতের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
এছাড়াও বান্দরবান জেলা বিএনপি ও লামা উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত থেকে জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
পথসভায় অংশগ্রহণকারী সাধারণ মানুষ জানান, বান্দরবান–৩০০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর প্রতি তাঁদের আস্থা অটুট। তাঁদের বিশ্বাস, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই এ জনপদে ন্যায়, শান্তি ও উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জনপ্রিয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

error: Content is protected !!

ধানের শীষে আস্থার বার্তা ছড়াল লামার সন্তান কেন্দ্রীয় ছাত্রনেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। — গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ সমাজের অগ্রণী ভূমিকার আহ্বান

প্রকাশের সময় : ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬