, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভ্রাম্যমান উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

  • প্রকাশের সময় : ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৮৫ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ট্রাকযোগে ভ্রাম্যমান উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মুমেন, উপপ্রধান তথ্য কর্মকর্তা (পি আই ডি) ফারহানা রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ গণমাধ্যমকর্মীরা।
অতিথিরা বক্তব্যে বলেন, গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি, ভোটাধিকার সম্পর্কে ধারণা দেওয়া এবং নির্বাচনমুখী ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যে এ ভ্রাম্যমান সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে সংগীত, প্রচার ও তথ্যভিত্তিক বার্তার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভ্রাম্যমান উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

প্রকাশের সময় : ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬