, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট: আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৯৫ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি।

গণভোট ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ বেতার বান্দরবান-এর আয়োজনে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আব্দুর রহমান এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম,জেলা তথ্য কর্মকর্তা মো.আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে মাহবুবা ফারজানা ভোটারদের উদ্দেশ্য বলেন, ভোট দেওয়ার আগে প্রার্থী সম্পর্কে যাচাই-বাছাই করে ভোট দিতে হবে। এবং দেশের স্বার্থে অবশ্যই হ্যাঁ ভোট ও না ভোটে অংশগ্রহণ করতে হবে।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট ও নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাহাড়ি ও দুর্গম অঞ্চলের মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে কমিউনিটি ব্রডকাস্ট কার্যক্রম কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে। তারা বলেন, সঠিক তথ্য প্রচার, ভোটারদের সচেতন করা এবং নির্বাচন ও গণভোট সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে বাংলাদেশ বেতার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট: আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬