, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় উচ্ছ্বসিত বিএনপি, বান্দরবানে আনন্দ মিছিল অতি শীঘ্রই উপজেলা-পৌরসভা-ইউনিয়ন পর্যায়ে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: সারজিস আলম বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে ৪৯ হাজার ৯৮২ পিস ইয়াবা উদ্ধার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করছে ‘সাথী’ পার্সেল ডেলিভারি থেকে বাজার-ওষুধ পৌঁছে দেওয়া—এক প্ল্যাটফর্মেই মিলবে নানা অন-ডিমান্ড সেবা ‘৬ রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ’—বটতলীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন মোল্লার বাজারে জুয়া ও মাদকের ভয়াল বিস্তার, আতঙ্কে এলাকাবাসী

গর্জনিয়া জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন প্রথম দিনেই ব্যাপক সাড়া

  • প্রকাশের সময় : ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৭৯ পড়া হয়েছে

সিহাব উদ্দিন,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।
কক্সবাজার জেলার দীর্ঘদিনের অবহেলিত বৃহত্তর গর্জনিয়ার প্রাণকেন্দ্র গর্জনিয়া বাজার সংলগ্ন এলাকায় নবনির্মিত গর্জনিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার–এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আড়ম্বরপূর্ণ এই উদ্বোধন উপলক্ষে হাসপাতাল পরিচালনা পর্ষদের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গরীবে নেওয়াজ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালের এমডি ও গর্জনিয়ার কৃতি সন্তান ডা. শাহ আলম, রামু বিদ্যুৎ অফিসের ইনচার্জ প্রদীপ কুমার, সাবেক চেয়ারম্যান হাবিব আহমদ, গর্জনিয়া সমিতির সভাপতি মাস্টার ইসহাক, হাসপাতাল এমডির পিতা আহমদুল কবির, শিক্ষানুরাগী আলহাজ্ব মৌলভী জহিরুদ্দিন বদরু, বিশিষ্ট আলেম মৌলভী মুস্তাক আহমদ, কচ্ছপিয়া কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, মাস্টার ফয়জুল হাসান, হাসপাতালের পরিচালক ও ভাইস চেয়ারম্যান সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, ডিএমডি এরশাদ উল্লাহসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ নাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, কক্সবাজার জেলার এই সীমান্তবর্তী অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ছিলেন। গর্জনিয়া জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার কয়েক লাখ মানুষ উপকৃত হবেন বলে তারা আশা প্রকাশ করেন। উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা এই মহৎ উদ্যোগের সফলতা কামনা করেন।
একই সঙ্গে বক্তারা এলাকার সার্বিক বাস্তবতা বিবেচনায় রেখে আন্তরিকতা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনের প্রথম দিনেই রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সাধারণ মানুষের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে।

জনপ্রিয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

error: Content is protected !!

গর্জনিয়া জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন প্রথম দিনেই ব্যাপক সাড়া

প্রকাশের সময় : ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬