, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

নাইক্ষ্যংছড়িতে কিক অফ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ট্রাইব্রেকারে থোয়াঙ্গাকাটার শিরোপা জয়

  • প্রকাশের সময় : ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৭৬ পড়া হয়েছে

সিহাব উদ্দিন,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিক অফ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। গত কাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টায় নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে থোয়াঙ্গাকাটা ফুটবল একাদশ ২-০ গোলে বড়বিল ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও কেউ গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ফলাফল নির্ধারণে সরাসরি গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে থোয়াঙ্গাকাটা ফুটবল একাদশ কৌশল, দৃঢ়তা ও নৈপুণ্যের পরিচয় দিয়ে জয় নিশ্চিত করে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ছাবির আহমেদ কোম্পানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাংবাদিক আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক নুরুল হুদা এবং ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবনেতা হেলাল উদ্দিন মাতবর এবং সঞ্চালনা করেন আবু বকর কোম্পানি।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলা শেষে বিজয়ী থোয়াঙ্গাকাটা ফুটবল একাদশের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি সাইফুদ্দিন বাহাদুর।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

নাইক্ষ্যংছড়িতে কিক অফ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ট্রাইব্রেকারে থোয়াঙ্গাকাটার শিরোপা জয়

প্রকাশের সময় : ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬