, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবান সদরে উদ্ধার দুইটি হাতবোমা, থানায় সংরক্ষণ

  • প্রকাশের সময় : ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৩৯ পড়া হয়েছে

রনি সিকদার
বান্দরবান সদর এলাকায় পুলিশ দুইটি হাতবোমা (গ্রেনেড) উদ্ধার করেছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুরে সদর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কসাইপাড়া এলাকা সংশ্লিষ্ট একটি ঘটনায় এসব হাতবোমা পুলিশের হেফাজতে আসে।

পুলিশ জানায়, দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে ১০ থেকে ১২ বছর বয়সী এক অজ্ঞাত কিশোর বান্দরবান বাস স্টেশন সংলগ্ন ট্রাফিক কন্ট্রোল রুমে কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছে দুইটি হাতবোমা হস্তান্তর করে। বিষয়টি জানার পরপরই বান্দরবান সদর থানা থেকে একটি টিম দ্রুত সেখানে পৌঁছে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, উদ্ধারকৃত হাতবোমা দুটি ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের সময় কোনো এক পুলিশ থানা থেকে হারিয়ে যাওয়া গ্রেনেড হতে পারে। তবে ঠিক কোন থানা থেকে গ্রেনেডগুলো হারিয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে উদ্ধারকৃত হাতবোমা দুটি বান্দরবান সদর থানায় নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবান সদরে উদ্ধার দুইটি হাতবোমা, থানায় সংরক্ষণ

প্রকাশের সময় : ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬