, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন সর্বমিত্র

  • প্রকাশের সময় : ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১০৬ পড়া হয়েছে

নিউজ ডেক্সঃ

নানামুখী সমালোচনা ও বিতর্কের মুখে পদত্যাগের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। শিক্ষার্থীদের অনুরোধ এবং গঠনতান্ত্রিক জটিলতার অজুহাত দেখিয়ে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে পদত্যাগ করা শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রতারণা’র শামিল হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানান। গত বুধবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

সর্বমিত্র চাকমা জানান, সাধারণ শিক্ষার্থীরা তাকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “শিক্ষার্থীরা বলছেন এভাবে পদত্যাগ করা হবে গণবিরোধী। তারা আমাকে বিরোধী পক্ষের কথায় কান না দিয়ে কাজ চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন।”

পদত্যাগ না করার পেছনে গঠনতান্ত্রিক বাধার কথা উল্লেখ করলেও নির্দিষ্ট কোনো ধারার কথা স্পষ্ট করতে পারেননি তিনি। অথচ ডাকসুর গঠনতন্ত্রের ১২-এর ‘খ’ ধারায় স্পষ্টভাবে বলা আছে যে, কোনো সদস্য পদত্যাগ করলে উপ-নির্বাচনের মাধ্যমে সেই শূন্য পদ পূরণ করার বিধান রয়েছে।

গত ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত এই সদস্য সম্প্রতি খেলার মাঠে একদল কিশোরকে কান ধরে উঠবস করানোর অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েন। এর আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে তার নাম উঠে এসেছিল। পদত্যাগের ঘোষণা দিয়েও দুই দিনের মাথায় তা প্রত্যাহার করে নেওয়ায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন সর্বমিত্র

প্রকাশের সময় : ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬