, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে ট্রাক–বাইক মুখোমুখি সংঘর্ষ, ১ জন গুরুতর আহত

  • প্রকাশের সময় : ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৭ পড়া হয়েছে

মঈন উদ্দীন,বান্দরবান

বান্দরবান পৌর শহরের টিএনটি পাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সুফিয়ান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে বান্দরবান–কেরানীহাট সড়কের টিএনটি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আবু সুফিয়ান ৪ নম্বর সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকার বাসিন্দা এবং মৃত চেরাগ আলীর ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি ট্রাক দ্রুতগতিতে কেরানীহাট থেকে বান্দরবানের দিকে যাচ্ছিল। অপরদিকে একটি মোটরসাইকেলে করে দুইজন আরোহী বান্দরবান শহর থেকে নিজ এলাকার দিকে ফিরছিলেন। টিএনটি পাড়া এলাকায় সড়কের বাঁক ঘোরার সময় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক আবু সুফিয়ানের পা মুচড়ে ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।
বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের সহকারী আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফারজানা চৌধুরী জানান, আহত ব্যক্তির মাথায় ফ্র্যাকচার হয়েছে এবং একটি পা মারাত্মকভাবে ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ পারভেজ বলেন, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে ট্রাক–বাইক মুখোমুখি সংঘর্ষ, ১ জন গুরুতর আহত

প্রকাশের সময় : ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬