, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

নির্বাচনকে সামনে রেখে বিজিবি বান্দরবান সেক্টর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে : কর্নেল রুবায়াত

  • প্রকাশের সময় : ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৫ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি বান্দরবান সেক্টর এর উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরুপে প্রস্তুত রয়েছে। এটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি বান্দরবান সেক্টর নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা,আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।মিয়ানমারে অভ্যন্তরে প্রভাব আগে যেমন আসেনি, এখনো আসবে না বলে বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে আসন্ন ত্রয়োদশ নির্বাচনের বিষয়ে প্রেস ব্রিফিংকালে বিজিবি বান্দরবান সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল এসব কথা বলেন ।
প্রেস ব্রিফিংকালে সেক্টর কমান্ডার বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। বান্দরবানে ১৬৯ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখে সাতটি উপজেলায় ২১টি বিজিবি প্লাটুন সদস্য মোতায়েন থাকবে। তার মধ্যে রুমা ও রোয়াংছড়িতে ৯ বিজিবির ৭ প্লাটুন, থানচিতে ৩৮ বিজিবির ৭ প্লাটুনসহ ৫৭ বিজিবি লামা ও আলীকদমে ৭ প্লাটুন মোতায়েন থাকবে। একই সঙ্গে বান্দরবান সেক্টরের ২২টি বেজ ক্যাম্প থেকে নির্বাচনে দায়িত্ব পালন করা হবে।
বিজিবি আরও জানায়, ঝুঁকি বিবেচনা করে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স এবং ৫ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে সাতটি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। একই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাতে হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে বলে জানানো হয়। এর ফলে আসন্ন নির্বাচনে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে জানান বিজিবি।
এসময় ৩৮ বিজিবি বলিপাড়ার জোন কমান্ডার লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, উপঅধিনায়ক মেজর মো. ইমামুল আজিমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

নির্বাচনকে সামনে রেখে বিজিবি বান্দরবান সেক্টর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে : কর্নেল রুবায়াত

প্রকাশের সময় : ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬