, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে পৃথক দুই স্থানে পাহাড় কাটায় ৮০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮১ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলায় পৃথক দুই স্থানে পাহাড় কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদরের ৬ নং ওয়ার্ডে জেলা স্টেডিয়ামের পাশে পাহাড় কাটার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন বনরুপা পাড়ায় পাহাড় কাটা এবং পৌরসভার অনুমতি ছাড়া ভবন নির্মাণের দায়ে রুবি নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বান্দরবান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পাহাড় কাটার অভিযোগ পেয়ে সকালে জেলা সদরের বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পাহাড় কাটা ও অবৈধ নির্মাণ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে পৃথক দুই স্থানে পাহাড় কাটায় ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬