, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

রোয়াংছড়ি তারাছা ইউনিয়নের ভোটারদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি’র প্রার্থী সাচিং প্রু জেরী

  • প্রকাশের সময় : ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৭ পড়া হয়েছে

মঈন উদ্দীন,বান্দরবান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকপ্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী বান্দরবান রোয়াংছড়ি উপজেলাধীন তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় নির্বাচনী প্রচারণার ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।

রবিবার (০৮ ফেব্রুয়ারি ) বিকাল ৩ টায় বান্দরবান রোয়াংছড়ি উপজেলাধীন তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় তিনি গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেন। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের সমস্যা, প্রত্যাশা ও দীর্ঘদিনের বঞ্চনার কথা শোনেন বিএনপি প্রার্থী। পাহাড়ি নারী-পুরুষ, বাঙালি জনগোষ্ঠীর মানুষ, ব্যবসায়ী ও তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি।

উক্ত গণসংযোগ ও পথসভায় মওলানা আলী আকবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী, এসময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক মুজিবর রশিদ, মৎস্য জীবি দলের সহসভাপতি মোরশেদ আলম, সহ অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা।

বিএনপি প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, দলের চেয়ারপারসন তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ ও সাধারণ মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ সম্পদ।
সাচিং প্রু জেরী পাহাড়ি অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, তিনি নির্বাচিত হলে পাহাড়ি ও বাঙালিসহ সব জাতিগোষ্ঠীর সমান সুযোগ ও উন্নয়ন নিশ্চিত করা হবে। পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনাই তার প্রধান লক্ষ্য।

এসময় সাচিং প্রু জেরী পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির গুরুত্ব ভোটারদের মাঝে তুলে ধরেন। তিনি বলেন, এই ৩১ দফা কোনো সাধারণ রাজনৈতিক ঘোষণা নয়; বরং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের একটি সুসংগঠিত রূপরেখা। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।

প্রচারণা চলাকালে তারাছা ইউনিয়নের ছাইংগ্যা ও তেতুলিয়া মারমা পাড়ার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিপুল সংখ্যক নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

রোয়াংছড়ি তারাছা ইউনিয়নের ভোটারদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি’র প্রার্থী সাচিং প্রু জেরী

প্রকাশের সময় : ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬