সিহাব উদ্দিন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):
মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আল নজির ফাউন্ডেশন। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিষ্ঠানটি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলে প্রায় এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং বিভিন্ন এতিমখানা ও মসজিদে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বড়বিলস্থ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা হাফেজ ইসমাইল।
ফাউন্ডেশনের পরিচালক ড. আল্লামা হারুন আজিজি আন নদভী বলেন, তাঁর মরহুম পিতা অলিয়ে কামেল নজির আহমেদ ও মাতার স্মরণে প্রতিষ্ঠিত এই সংগঠন দীর্ঘদিন ধরে এতিম, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করা। রমজানের এই উদ্যোগ আমরা আমাদের বাবা-মায়ের রুহের মাগফিরাতের জন্য উৎসর্গ করেছি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ আবদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলার সেক্রেটারি মাওলানা শেখ ইয়াসিন হাবিব, মাওলানা আজিজুল হক, মাওলানা মাহবুবুর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ, দৈনিক ইত্তেফাক ও ৭১ টিভি-র নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি আবদুর রশিদ, এনটিভি অনলাইন প্রতিনিধি সিহাব উদ্দিন, বিএনপি নেতা শাহজাহান এবং মাওলানা মুফতি রিদুয়ানুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল চিনি, তেল, ডাল, পেঁয়াজ, খেজুর, ছোলা, মুড়ি ও সেমাই। পাশাপাশি ২৫টি এতিমখানা ও মসজিদে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, রমজানকে সামনে রেখে এমন সহায়তা অসহায় মানুষের জন্য সত্যিই স্বস্তির বার্তা হয়ে এসেছে।
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ
বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা
সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার
লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ
বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি
বড়বিলে এক হাজার অসহায়-দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, ২৫ এতিমখানায় নগদ সহায়তা
জনপ্রিয়















