, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মাওলানা ফরিদুল আলম

  • প্রকাশের সময় : ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ পড়া হয়েছে

রনি সিকদার, বান্দরবান।

বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের দায়িত্ব কাঠামোতে পরিবর্তন এনে মাওলানা ফরিদুল আলমকে সহকারী পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ পরিবর্তন কার্যকর করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত সহকারী পরিচালক মাওলানা ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান, হাফেজ মোহাম্মদ জাকারিয়া, কাশেম সওদাগরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

জানা যায়, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পরিষদের সভায় কেন্দ্রটির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উল্লেখ করা হয়, ২০১৬ সালে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার অধীনস্থ বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের দায়িত্ব তিনটি শর্তসাপেক্ষে মাওলানা হোসাইন আহমেদ সাদেককে প্রদান করা হয়েছিল।

কিন্তু নির্ধারিত শর্তসমূহ যথাযথভাবে পালন করতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট শুরা কমিটি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। পরবর্তীতে মাওলানা ফরিদুল আলমকে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা এবং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থেই এ সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে গৃহীত সিদ্ধান্তসমূহ লিখিতভাবে বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি সিদ্ধান্তের অনুলিপি সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের কাছেও প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মাওলানা ফরিদুল আলম

প্রকাশের সময় : ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬