, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক মো. আবু তৈয়ব এর উপর নৃশংস হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৫ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি।

গরু চুরির ঘটনায় জড়িত আসামীদের ধরতে গিয়ে বান্দরবানের জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক মো. আবু তৈয়ব এর উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে, আর এই হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা জিয়া মঞ্চ ও ৩নং ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবান পৌর এলাকার কালাঘাটার বাসিন্দা নবী হোসেন (প্রকাশ চোরা নবী) ও তার ছেলে ওসমান, আউয়াল, সাইফুল, জাহাঙ্গীর, শহিদুল এবং তাদের সহযোগী আইয়ুব খান ও আব্দুল হক দীর্ঘদিন ধরে বান্দরবানে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে, তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে নবী হোসেন (প্রকাশ চোরা নবী) এর ছেলেরা পাড়ার জনগণের গরু, গাছ, বিদ্যুতের তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে যাচ্ছে, যাদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন মামলা রয়েছে।

এসময় বক্তারা আরো বলেন, সম্প্রতি বান্দরবানের জামছড়ি ইউনিয়নের তংপ্রু পাড়ার এক দরিদ্র কৃষকের ৩টি গরু চুরি করে চট্টগ্রাম জেলায় সাতকানিয়া উপজেলায় বিক্রি করে নবী হোসেন (প্রকাশ চোরা নবী) এর ছেলে ও তার সঙ্গীরা। এদিকে গরু চুরির সাথে জড়িত একজনকে আটক করে অন্যান্য আসামীদের কালাঘাটার রুপনগর এলাকায় ধরতে গেলে নবী হোসেন (প্রকাশ চোরা নবী) এর ছেলেরা বান্দরবানের জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক আবু তৈয়বকে লাঠি দিয়ে গুরুত্বর আঘাত করে এবং কয়েকজনকে আহত করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জিয়া মঞ্চের আহবায়ক হেলাল উদ্দিন স্বাধীন, সাবেক জিয়া মঞ্চের আহবায়ক মো.হাসান আলী, দেলোয়ার হোসেন মাষ্টার, তংপ্রু পাড়ার কারবারি অং চ মং মারমা, পৌর কৃষক দলের আহবায়ক মো.নাছির উদ্দীনসহ কালাঘাটা ও তংপ্রু পাড়ার বাসিন্দারা।

এসময় বক্তারা দ্রুত নবী হোসেন (প্রকাশ চোরা নবী) এর ছেলে ও তার সঙ্গীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায়।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক মো. আবু তৈয়ব এর উপর নৃশংস হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬