, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলি, জেএসএস সদস্য নিহত

  • প্রকাশের সময় : ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৩ পড়া হয়েছে

মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পাহাড়ভিত্তিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সদস্য বলে জানা যায়।
নিহত হ্লা মং মারমা (২৬) জেএসএস (মূল) দলের সশস্ত্র সদস্য।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়,রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় জেএসএসের সদস্যরা গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছে এমন খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যায়। এ সময় অস্ত্রধারীরা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে দু’পক্ষের মধ্যে কিছু সময় গোলাগুলি চলে।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত এক সশস্ত্র সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায়স্থল থেকে একটি এসএমজি, দুটি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড গুলি এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের সহায়তায় বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলিতে এক সদস্য আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দিলীপ চৌধুরী বলেন, রাত সাড়ে ৮টার দিকে মুরুং বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলি, জেএসএস সদস্য নিহত

প্রকাশের সময় : ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬