, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবান সেনা জোনের উদ্যোগে ৫০০ পরিবার ও এতিমখানায় সেহরি-ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯২ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

পবিত্র রমজানকে সামনে রেখে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৫০০টি পরিবার এবং মাদ্রাসা ও এতিমখানার মাঝে সেহরি ও ইফতারের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সেনা জোনের ট্রেনিং গ্রাউন্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন উপঅধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি।
এছাড়াও উপস্থিত ছিলেন জোন স্টাফ অফিসার মেজর রবিউল ইসলাম, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীরা।

জানা যায়, জোন সদরে ২৫৭টি এবং বিভিন্ন ক্যাম্পের আওতায় ২৪৩টি পরিবারসহ মোট ৫০০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝেও সেহরি ও ইফতারের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র রমজানকে সামনে রেখে দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এই কর্মসূচি গ্রহণ করে বান্দরবান জোন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ ইত্যাদি।

প্রধান অতিথির বক্তব্যে মেজর নাফিউ সিদ্দিকী রোমান বলেন, পবিত্র রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। এ সময় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সেনাবাহিনী সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবান সেনা জোনের উদ্যোগে ৫০০ পরিবার ও এতিমখানায় সেহরি-ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশের সময় : ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬