, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

পার্বত্য চট্টগ্রামে পরিষদ নির্বাচন ও সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠন, চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, ভাইস চেয়ারম্যান পদ প্রবর্তন এবং প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ) সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনের নিচ তলায় একটি বেসরকারি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন।

এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন,কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহ জালালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।

লিখিত বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং ৩৭ বছর ধরে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে জবাবদিহির অভাব তৈরি হয়েছে এবং দুর্নীতি ও অনিয়ম বেড়েছে বলে দাবি করা হয়। সংগঠনের মতে, আইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান ও সদস্য নির্বাচন নিশ্চিত করতে হবে এবং সব সম্প্রদায়ের জন্য সমান অংশগ্রহণের সুযোগ রাখতে হবে।
সংবাদ সম্মেলনে পাহাড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডে সাধারণ মানুষসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা প্রত্যাহার করা ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন, দুর্গম এলাকায় সেনা মোতায়েন জোরদার এবং পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। পাশাপাশি ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল এবং ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুনর্বিবেচনার দাবি জানানো হয়। তারা দাবি করেন, দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন বহাল রাখা উচিত নয় এবং পার্বত্য অঞ্চলে সংবিধানের আলোকে শাসনব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-এর নিয়োগকে স্বাগত জানিয়ে সংগঠনটি আশা প্রকাশ করে, সরকার পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও সমঅধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেবে।
এ ছাড়া ভূমি কমিশন আইন সংশোধন করে জনসংখ্যার আনুপাতিক হারে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ, বাজারফান্ড এলাকায় হাউজলোন পুনরায় চালু এবং শিক্ষা-চাকরিতে বৈষম্য দূর করার দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা সরকারের প্রতি তাদের দাবিসমূহ জনস্বার্থে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

পার্বত্য চট্টগ্রামে পরিষদ নির্বাচন ও সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬