, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা ২০২৫ সংশোধনের দাবি

  • প্রকাশের সময় : ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৭৭ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা-২০২৫ সংশোধনের দাবিতে বান্দরবানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এর বান্দরবান জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন। উপস্থিত ছিলেন লামা উপজেলা সভাপতি আনিসুর রহমান, সদস্য গোপাল দাসসহ বিভিন্ন উপজেলার খুচরা সার বিক্রেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিন্টু।

বক্তারা দাবি করেন, সারা দেশে প্রায় ৪৪ হাজার সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা দীর্ঘদিন ধরে কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে কৃষকদের কাছে বাকি বিক্রি ও নিজস্ব পুঁজি বিনিয়োগের মাধ্যমে তারা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। হঠাৎ করে নীতিমালা বাস্তবায়ন হলে তারা পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়বেন।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়। স্মারকলিপিতে নীতিমালা-২০২৫ স্থগিত বা সংশোধন করে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড ও ব্যবসা পরিচালনার সুযোগ বহাল রাখার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, কৃষিনির্ভর দেশে কৃষকদের স্বার্থ ও সার সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষায় সরকার যেন বিষয়টি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা ২০২৫ সংশোধনের দাবি

প্রকাশের সময় : ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬