, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা: বান্দরবান পুলিশ সুপার

  • প্রকাশের সময় : ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৭৩ পড়া হয়েছে

রনি সিকদার, বান্দরবান।

বান্দরবানে কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান। তিনি বলেন, রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় পুলিশের সচেতনতামূলক কার্যক্রম চলাকালে তিনি এ কথা জানান।

পুলিশ সুপার বলেন, বান্দরবানে যাদের কিশোর গ্যাং বলা হচ্ছে তাদের অনেকেই আসলে অবুঝ এবং পরিস্থিতি পুরোপুরি বুঝে উঠতে পারছে না। এ সময়টায় তাদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যৎ গড়ে তোলার দিকে মন দেওয়া উচিত। তিনি আরও বলেন, এখন থেকে পড়াশোনা করেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অটোপাসের সুযোগ আর নাও থাকতে পারে।

তিনি জানান, বর্তমানে তারাবি নামাজ চলায় নামাজ শেষে ৩০ মিনিট সময় দেওয়া হবে। এরপর রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পাওয়া গেলে তাকে সরাসরি আইনের আওতায় আনা হবে।

অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সন্তানের দায়িত্ব নিজেকেই নিতে হবে। তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে খোঁজ রাখতে হবে। যদি কোনো সন্তান রাত ১০টার মধ্যে বাড়ি না ফেরে, তাহলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সত্যিকার অর্থে যদি কোনো কিশোর গ্যাং সক্রিয় থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা: বান্দরবান পুলিশ সুপার

প্রকাশের সময় : ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬