, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানের লামা উপজেলায় বিএনপির প্রতিশ্রুত ফ্যামেলি কার্ড বিতরণ শুরু

  • প্রকাশের সময় : ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৯৯ পড়া হয়েছে

রনি সিকদার,বান্দরবান প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ঘোষিত পাইলট প্রকল্পের ফ্যামিলী কার্ড প্রথম ধাপে বান্দরবান জেলার লামা উপজেলায় আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে লামা উপজেলা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফ্যামেলী কার্ড বিতরনের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী,পুলিশ সুপার মো. আব্দুর রহমান,জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা,সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টন মুহুরী,লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রতিশ্রুতি অনুযায়ী স্বল্প সময়ের মধ্যেই হতদরিদ্র নারীদের হাতে পাইলট প্রকল্পের আওতায় ফ্যামেলি কার্ড তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, এই কার্ড একটি পরিবারের আর্থসামাজিক সহায়তায় কার্যকর ভূমিকা রাখবে।
সরকারের অবস্থান তুলে ধরে তিনি জানান, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং কোনো অবস্থাতেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। তিন পার্বত্য জেলায় উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে সুষম বণ্টন নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।
পর্যটন খাত নিয়ে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকেরা যাতে নিরাপদ ও নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, আয়োজিত এ কর্মসূচিতে ফাঁসিয়াখালী ইউনিয়ন-এর ২ নম্বর ওয়ার্ডের মোট ১,০৯৭ জনের মধ্যে ৮০৭ জন পাহাড়ি ও বাঙালি প্রান্তিক নারীর হাতে ফ্যামেলি কার্ড তুলে দেওয়া হয়।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানের লামা উপজেলায় বিএনপির প্রতিশ্রুত ফ্যামেলি কার্ড বিতরণ শুরু

প্রকাশের সময় : ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬