, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে সাঙ্গু নদীর চরে তিনদিনব্যাপী গঙ্গা পূজা ও বারুণী স্নান শুরু

  • প্রকাশের সময় : ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৮৭ পড়া হয়েছে

রনি সিকদার, বান্দরবান।

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন গঙ্গা পূজা ও বারুণী স্নান উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হচ্ছে। আগামী ১৬ মার্চ থেকে বান্দরবান শহরের সাঙ্গু নদীর চরে এ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, তিনদিনের এই ধর্মীয় কর্মসূচিতে মহানামযজ্ঞের শুভ অধিবাস, গঙ্গা পূজা, হাজার প্রদীপ প্রজ্জ্বলন, ভোগ আরতি, সন্ধ্যা আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পূজা-অর্চনা, কীর্তন ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানে মুখর থাকবে পুরো এলাকা।

ধর্মপ্রাণ সনাতন ভক্তদের অংশগ্রহণে সাঙ্গু নদীর তীরজুড়ে সৃষ্টি হবে এক ভক্তিময় ও আধ্যাত্মিক পরিবেশ। দূর-দূরান্ত থেকে ভক্তরা এই ধর্মীয় আয়োজনে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।

আগামী ১৮ মার্চ পুষ্পাঞ্জলি প্রদান ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে তিনদিনব্যাপী গঙ্গা পূজা ও বারুণী স্নানের এই আয়োজন।

এদিকে উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে সাঙ্গু নদীর চর এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে সাঙ্গু নদীর চরে তিনদিনব্যাপী গঙ্গা পূজা ও বারুণী স্নান শুরু

প্রকাশের সময় : ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬