, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় উচ্ছ্বসিত বিএনপি, বান্দরবানে আনন্দ মিছিল অতি শীঘ্রই উপজেলা-পৌরসভা-ইউনিয়ন পর্যায়ে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: সারজিস আলম বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে ৪৯ হাজার ৯৮২ পিস ইয়াবা উদ্ধার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করছে ‘সাথী’ পার্সেল ডেলিভারি থেকে বাজার-ওষুধ পৌঁছে দেওয়া—এক প্ল্যাটফর্মেই মিলবে নানা অন-ডিমান্ড সেবা ‘৬ রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ’—বটতলীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন মোল্লার বাজারে জুয়া ও মাদকের ভয়াল বিস্তার, আতঙ্কে এলাকাবাসী

ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানে হোটেল কর্মচারী শ্রমিক ইউনিয়নের ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় : ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৪৯ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানে হোটেল কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ ) সন্ধ্যার পর বান্দরবান জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈ প্রু।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, মোঃ জাহাঙ্গীর আলম, নেজাম উদ্দিন চৌধুরী এবং সদস্য মোঃ নাছির উদ্দিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আজম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান হোটেল কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ ইয়াছিন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জিয়া। এসময় সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আক্তারুজ্জমান বাবুও উপস্থিত ছিলেন।

বান্দরবান জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আজম বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের শ্রমিকদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করা সম্ভব হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে শ্রমিকরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, পুরো কর্মসূচির অর্থায়ন করেন বান্দরবান জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজম। অনুষ্ঠানটি আয়োজন করে বান্দরবান হোটেল কর্মচারী শ্রমিক ইউনিয়ন।

জনপ্রিয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

error: Content is protected !!

ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানে হোটেল কর্মচারী শ্রমিক ইউনিয়নের ঈদ উপহার বিতরণ

প্রকাশের সময় : ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬