, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ৮০০ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৬৭ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বান্দরবানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ৮০০ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিএনপি,র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর নির্দেশনায় বান্দরবান জেলা যুবদলের পক্ষ থেকে মানবিক এই উদ্যোগটি স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং সংসদীয় আসনের এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ন আহবায়ক যুগ্ন আব্দুল মাবুদ, সাশৈপ্রু, মুজিবুর রশিদ, জাহাঙ্গীর আলম ,বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রিয়াদ ,এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে এই ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

বক্তারা বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই ঈদের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পায়।” তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায়দের মুখে হাসি ফোটানো সম্ভব।অনুষ্ঠানে ৮০০ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। এই ধরনের কার্যক্রম শুধু ঈদেই নয়, সারা বছর জুড়েই অব্যাহত থাকবে।তিনি সমাজের সকলকে এ ধরনের মানবিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রধান অতিথি সাচিং প্রু জেরী বলেন, “দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করুক।

অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে ঈদ উপহার তুলে দেন এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও মানবিক আবহে ভরপুর, যা উপস্থিত সকলের মাঝে ইতিবাচক প্রভাব ফেলে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ৮০০ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশের সময় : ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬