, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

ফারুক কোচিং হোম’ এর এক যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৮৬ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি: রনি সিকদার।

‘ফারুক কোচিং হোম’ এর এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা জানাতে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোচিং হোমের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা শাখার আমীর ও বিশিষ্ট লেখক-কলামিস্ট ‘এস. এম. আব্দুচ ছালাম আজাদ’। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম কলেজ-এর অধ্যাপক ‘গোলাম মোস্তফা তাজ’ এবং আল ফারুক ইনস্টিটিউট বান্দরবান-এর অধ্যক্ষ ‘আমিন উল্লাহ’।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে মানব জীবনে সুশিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে সুন্দর হাতের লেখার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। তাঁরা বলেন, একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও উল্লেখ করেন, ‘ফারুক কোচিং হোম’ একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছে এবং বান্দরবানের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে এটি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শেষাংশে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কোচিং হোমের স্বত্বাধিকারী ও বিশিষ্ট লেখক ‘গোলাম ফারুক’ গত এক যুগে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও সাফল্যের চিত্র তুলে ধরেন। পাশাপাশি, অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক,ছাত্রছাত্রী এবং অতিথিবৃন্দকে মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

ফারুক কোচিং হোম’ এর এক যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬