, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

এক সপ্তাহে টংকাবতী রেঞ্জে দুই সফল অভিযান: বনজদ্রব্যসহ দুই গাড়ি জব্দ

  • প্রকাশের সময় : ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৫৭ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবান-এ বন অপরাধ দমনে ধারাবাহিক অভিযানে সাফল্য পেয়েছে বান্দরবান বন বিভাগ। এক সপ্তাহের ব্যবধানে টংকাবতী রেঞ্জ এলাকায় পরিচালিত দুই পৃথক অভিযানে বনজদ্রব্যসহ দুইটি যানবাহন জব্দ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে টংকাবতী রেঞ্জের ত্রিপুরা পাড়া এলাকার সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় Chittagong Hill Tracts Forest Transit Rule, 1973 ভঙ্গের দায়ে বনজদ্রব্য পরিবহনের অভিযোগে একটি জীপ গাড়ি জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মোঃ রাফি-উদ-দৌলা সরদার। জব্দ করা জীপটি রেঞ্জ অফিস প্রাঙ্গণে হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
রেঞ্জ কর্মকর্তা জানান, এর আগের সপ্তাহেও একই আইনের লঙ্ঘনের ঘটনায় টংকাবতী রেঞ্জের ডিসি রোড এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে উলুফুল ঝাড়ুসহ একটি পিকআপ জব্দ করা হয় এবং বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বন অপরাধ দমন কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ড. মোল্যা রেজাউল করিম, বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল এবং মোঃ তৌফিকুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা, বান্দরবান বন বিভাগের কঠোর নির্দেশনার কারণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বনজ সম্পদ রক্ষায় বান্দরবান বন বিভাগে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বন অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

এক সপ্তাহে টংকাবতী রেঞ্জে দুই সফল অভিযান: বনজদ্রব্যসহ দুই গাড়ি জব্দ

প্রকাশের সময় : ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬