, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে পাহাড়ের দেড়শ ফুট নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৮২ পড়া হয়েছে

মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি।

বান্দরবান শহরের মেঘলা এলাকায় পাহাড়ের নিচ থেকে রমেসিং মার্মা (৩০) ও চার বছর বয়সী বৃষ্টি মার্মা নামে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তবে এটি আত্মহত্যা নাকি খুন সেই বিষয়ে এখনো জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেঘলার লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার দুর্গম এলাকায় পাহাড়ের প্রায় দেড়শ ফুট নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—রমেসিং মার্মা (৩০) ও তার চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মার্মা। তাদের বাড়ি মেঘলার কানা পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে মা ও মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না তাদের স্বজনরা। পরদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার একটি উঁচু পাহাড়ের নিচে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, মেঘলা এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে পাহাড়ের দেড়শ ফুট নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬