বান্দরবান প্রতিনিধি।
পার্বত্য জেলা বান্দরবানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী একটি বাস পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। ভোর আনুমানিক ৫টার দিকে বাসটি জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে পাহাড়ি আঁকাবাঁকা ঢালু সড়কে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার তৎপরতা চালান। আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ান (২৮)–এর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. ধীমান দাশ জানান, ভোরে পাহাড়ি খাদে বাস পড়ে যাওয়ার ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ
বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা
সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার
লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ
বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি
বান্দরবানে পর্যটকবাহী বাস গভীর খাদে, আহত অন্তত ৩০
জনপ্রিয়















