, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে গ্রাউস–ওয়ার্ল্ড ভিশনের যৌথ সমন্বয়ে ৬৬৫ অতিদরিদ্রের মাঝে অর্থ সহায়তা বিতরণ

  • প্রকাশের সময় : ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১১০ পড়া হয়েছে

মঈন উদ্দীন,বান্দরবান

বান্দরবান সদর এরিয়া প্রোগ্রাম গ্রাউস( গ্রাম উন্নয়ন সংগঠন এর বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় অতিদরিদ্র পরিবারের উন্নয়নের জন্য মোবাইল ব্যাংকিং (বিকাশ) এর মাধ্যমে অর্থ বিতরণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মার্চ) সকালে বান্দরবান সদর উপজেলা হল রুমে এই অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি,

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার,ওয়ার্ল্ড ভিশন সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হাওলাদার, ওয়ার্ল্ড ভিশন টেকনিক্যাল স্পেশালিস্ট এম এ আজিজ,গ্রাউস এর সভাপতি মংথুই চিং মারমা,গ্রাউস এর প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, সহ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে মারুফা সুলতানা খান হীরামনি,বলেন, “অতিদরিদ্র পরিবারের উন্নয়নে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি অর্থ বিতরণ একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। এর ফলে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে এবং প্রকৃত উপকারভোগীরা দ্রুত সহায়তা পাচ্ছেন। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে গ্রাউস এবং সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, ধর্মের দৃষ্টিতে একজন ব্যক্তিকে তিনবার পর্যন্ত সহায়তা দেওয়া যায় , কিন্তু তিনবারেও যদি কেউ নিজের অবস্থার পরিবর্তন করতে না পারেন, তাহলে চার বা পাঁচবার দিলেও তা সম্ভব নয়। তাই এই অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমানে বিকাশের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে খেয়াল রাখতে হবে কিছু অসাধুচক্র মানুষকে কল দিয়ে বিভ্রান্তি করে বিকাশের অর্থ হাতিয়ে নিচ্ছে । এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এসময় তিনি বিশেষ করে নারীদের স্বাস্থ্যসম্মত ও সৃজনশীল শিল্পখাতে এগিয়ে আসার আহ্বান জানান। নারীদের তৈরি বিভিন্ন পণ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব পণ্য মানসম্মত হলে তা দেশ-বিদেশে রপ্তানির ব্যবস্থা গ্রহণেরও চেষ্টা করা হবে।

পরিশেষে তিনি আয়োজক, বাস্তবায়নকারী সংস্থা গ্রাউস এবং সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এ ধরনের উদ্যোগকে সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।”

অনুষ্ঠানে জানানো হয়, বাস্তবায়নে গ্রাউস ও সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই কর্মসূচির আওতায় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়ন, রাজবিলা ইউনিয়ন, জামছড়ি ইউনিয়ন, টংকাবতী ইউনিয়ন, বান্দরবান পৌরসভাসহ মোট ছয়টি এলাকার ৬৬৫ জন অতিদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে অর্থ প্রদান করা হচ্ছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে গ্রাউস–ওয়ার্ল্ড ভিশনের যৌথ সমন্বয়ে ৬৬৫ অতিদরিদ্রের মাঝে অর্থ সহায়তা বিতরণ

প্রকাশের সময় : ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬