, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে সাংগ্রাই উৎসব ঘিরে প্রস্তুতি: এমপি সাচিং প্রু জেরীর সঙ্গে সাংগ্রাই উদযাপন কমিটির সাক্ষাৎ

  • প্রকাশের সময় : ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৮৭ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য জেলার অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাই উদযাপনকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে বান্দরবান সাংগ্রাই উদযাপন কমিটির নেতৃবৃন্দ বান্দরবান-৩০০ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ (শুক্রবার) সন্ধ্যায় শহরের পুরাতন বাজবাড়ীস্থ সংসদ সদস্যের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সাংগ্রাই উদযাপন কমিটির সভাপতি চথুইপ্র এবং সাধারণ সম্পাদক থুইমংপ্রুর নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা সাশৈ প্রু উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আসন্ন সাংগ্রাই উৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি, কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবকে আরও বর্ণিল ও আকর্ষণীয় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় কমিটির নেতৃবৃন্দ উৎসবটি সফলভাবে আয়োজনের জন্য সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, সাংগ্রাই পার্বত্য চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী ও সম্প্রীতির উৎসব, যা সকল সম্প্রদায়ের মাঝে ভ্রাতৃত্ববোধ ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। তিনি এ উৎসবকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, বান্দরবানের সম্প্রীতি ও সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতায় এবারের সাংগ্রাই উৎসব আরও সুন্দর ও সফলভাবে উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে সাংগ্রাই উৎসব ঘিরে প্রস্তুতি: এমপি সাচিং প্রু জেরীর সঙ্গে সাংগ্রাই উদযাপন কমিটির সাক্ষাৎ

প্রকাশের সময় : ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬