বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোহাম্মদ মহিউদ্দিন শিকদার (৪৫) অপহরণের শিকার হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৭ এপ্রিল ) বিকেল আনুমানিক ৫টার দিকে বান্দরবান পৌরসভার পাশের একটি পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আব্দুল হোসেন গংয়ের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি হঠাৎ করে এসে মহিউদ্দিন শিকদারকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনাটি অনেকটা সিনেমার দৃশ্যের মতো আকস্মিকভাবে ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে আর্মিপাড়া এলাকার একটি দোকান থেকে অপহৃত মহিউদ্দিন শিকদারকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাকে বান্দরবান সদর থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে তার পরিবারের সদস্যরাও থানায় উপস্থিত হন।
ঘটনাস্থল থেকে আফজল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানান, “খবর পাওয়ার সাথে সাথে আমরা অভিযান পরিচালনা করি এবং আর্মিপাড়া এলাকা থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হই। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে আমাদের টিম কাজ করছে।”
অপহৃত মহিউদ্দিন শিকদার জানান, অফিস শেষে তিনি মোটরসাইকেলে পেট্রোল নিতে পাম্পে যান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ কয়েক জন এসে তাকে জোর করে তুলে নিয়ে যায়।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ
বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা
সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার
লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ
বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি
বান্দরবানে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার
জনপ্রিয়















