, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বান্দরবানে ঝাড়ু হাতে এমপি, পরিচ্ছন্নতা অভিযানে জনস্রোত

  • প্রকাশের সময় : ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৭৫ পড়া হয়েছে

রনি সিকদার, বান্দরবান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সারা দেশের মতো বান্দরবানেও প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। এরই ধারাবাহিকতায় বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নিজ হাতে ঝাড়ু নিয়ে রাস্তায় নেমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

আজ শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, যুবসমাজ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সম্মিলিত এই উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন সড়ক, নালা-ড্রেন এবং জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিষ্কার করা হয়।

এ সময় সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, “দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়—এতে জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, বান্দরবানকে একটি পরিচ্ছন্ন, নান্দনিক ও পর্যটনবান্ধব জেলায় রূপান্তর করতে।”

তিনি আরও জানান, এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পুরো জেলায় ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, একজন সংসদ সদস্যকে নিজ হাতে পরিচ্ছন্নতা কাজে অংশ নিতে দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন। ভবিষ্যতেও এমন উদ্যোগে তারা আরও বেশি করে সম্পৃক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, এই অভিযানের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক মনোভাব গড়ে উঠছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বান্দরবানে ঝাড়ু হাতে এমপি, পরিচ্ছন্নতা অভিযানে জনস্রোত

প্রকাশের সময় : ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬