, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ: আমগাছ কাটা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

  • প্রকাশের সময় : ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৬৬ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের শুয়ালক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন পাড়া, ভাগ্যকুল এলাকায় প্রবাসীর স্ত্রীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।

আজ রোববার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী জুসনা বেগম (৩৪) জানান, তার স্বামী জয়নাল আবেদিন দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে একই এলাকার মিজানুর রহমান, যিনি ওয়ার্ড যুবদলের সদস্য হিসেবে পরিচিত, তার বাড়ির পেছনে একটি বয়লার (পোল্ট্রি) ফার্ম গড়ে তোলেন। ফার্মে যাতায়াতের জন্য কোনো প্রশস্ত সড়ক না থাকায় তিনি প্রায়ই জুসনা বেগমের বাড়ির পাশ দিয়ে জোরপূর্বক মালামাল আনা-নেওয়া করতেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকালে মিজানুর রহমান কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে ক্ষমতার অপব্যবহার করে জুসনা বেগমের বাড়ির একটি ফলজ আমগাছ কেটে ফেলেন। এ সময় বাড়ির পাশে থাকা মুরগির বাসা ভেঙে ফেলা হয় এবং বহু ডিম নষ্ট করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত টয়লেটও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
জুসনা বেগম বলেন, “আমি বাধা দিতে গেলে তারা আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারধরের হুমকি দেয়। আমার স্বামী প্রবাসে থাকায় আমরা অসহায় অবস্থায় আছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ফার্মের যাতায়াত পথ নিয়ে আগে থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট বয়লার ফার্মটির কোনো বৈধ কাগজপত্র নেই বলেও অভিযোগ উঠেছে, যা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। সাম্প্রতিক এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মিজানুর রহমান বলেন, “যে জায়গায় ঘটনা ঘটেছে সেটি আমাদের মালিকানাধীন। তারা অবৈধভাবে আমাদের জায়গা দখল করে ঘর নির্মাণ করেছে এবং রাস্তা বন্ধ করে রেখেছে। আমাদের গাড়ি চলাচলে বাধা দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা আগেই বলেছিল, যাতায়াতের জন্য এসব স্থাপনা সরিয়ে দেবে।”
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ: আমগাছ কাটা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

প্রকাশের সময় : ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬