, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

নববর্ষকে স্বাগত জানিয়ে বান্দরবানে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

  • প্রকাশের সময় : ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৪৯ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

“নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে বান্দরবানে আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণিল শোভাযাত্রা বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণাঢ্য এ আয়োজনে বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি পার্বত্য অঞ্চলে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে সেজে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বৈচিত্র্যময়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নুক্রাচিং মারমা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নববর্ষকে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে উল্লেখ করেন এবং সকলকে সম্মিলিতভাবে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

পুরো আয়োজনটি বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

নববর্ষকে স্বাগত জানিয়ে বান্দরবানে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

প্রকাশের সময় : ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬