, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় উচ্ছ্বসিত বিএনপি, বান্দরবানে আনন্দ মিছিল অতি শীঘ্রই উপজেলা-পৌরসভা-ইউনিয়ন পর্যায়ে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: সারজিস আলম বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে ৪৯ হাজার ৯৮২ পিস ইয়াবা উদ্ধার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করছে ‘সাথী’ পার্সেল ডেলিভারি থেকে বাজার-ওষুধ পৌঁছে দেওয়া—এক প্ল্যাটফর্মেই মিলবে নানা অন-ডিমান্ড সেবা ‘৬ রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ’—বটতলীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন মোল্লার বাজারে জুয়া ও মাদকের ভয়াল বিস্তার, আতঙ্কে এলাকাবাসী

কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৬৯ পড়া হয়েছে

সিহাব উদ্দিন-নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম।
মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়েরের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ। বিশেষ অতিতি ছিলেন , নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ, মাদ্রাসা সুপার মাওলানা রিদুয়ানুল হক, বিশিষ্ট সমাজসেবক মরহুম নুরুল হক চেয়ারম্যানের সন্তান মুফিদুল হক, বাইশারী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ছলিম, বিএনপি নেতা জিয়াউল হক ও মোঃ বাবর, ইউপি সদস্য আবুল হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলম শাহ, বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজুর রহমান এবং মরহুম মনিরুল হক মনু চেয়ারম্যানের সন্তান ইয়াসির মুহাম্মদ তোহা আমানুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের জীবনে দাখিল পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে সৎ, আদর্শবান ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে মোট ১২ জন দাখিল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকমণ্ডলী আবেগঘন বক্তব্য রাখেন এবং তাদের সফলতা কামনা করেন। অনেক শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাখিল পরীক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে।

জনপ্রিয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

error: Content is protected !!

কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশের সময় : ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬