, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

এফসিএইচ-এ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৬৫ পড়া হয়েছে

রনি সিকদার, বান্দরবান প্রতিনিধি। 

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ফারুক কোচিং হোম (এফসিএইচ)-এ আয়োজন করা হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে তৈরি হয় এক উষ্ণ ও প্রাণবন্ত পরিবেশ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফসিএইচ-এর এসএসসি ২০১৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী, বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক এবং পাইওনিয়ার কোচিং হোমের জনপ্রিয় শিক্ষক অয়ন বড়ুয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফসিএইচ-এর এসএসসি ২০১৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী, সাইটেক জোনের প্রতিষ্ঠাতা ও একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক প্রান্ত চৌধুরী। এছাড়া এফসিএইচ-এর এসএসসি ২০১৮ ব্যাচের মেধাবী শিক্ষার্থী, এডুকেশন পয়েন্ট কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদ হোসেনও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অতিথিরা আসন্ন এসএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং মনোবল অটুট রাখার পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষ থেকে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং ফারুক কোচিং হোম (এফসিএইচ)-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন মুহূর্তে পরিবেশ হয়ে ওঠে ভারাক্রান্ত। এসময় কোচিং হোমের শিক্ষক গোলাম ফারুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে হৃদয়স্পর্শী বক্তব্য দেন, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।

শেষে সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

এফসিএইচ-এ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬