, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৪৫ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মে) বিকেলে বান্দরবান জেলা শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বিকেলে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান ট্রাফিক মোড় মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এ. এম. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ,জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. আজমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস শুকুর এবং সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহেরসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিক শ্রেণির অবদান অনস্বীকার্য। শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের সম্মানজনক জীবন নিশ্চিত করতে হলে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে।
বক্তারা আরও বলেন, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর মূল চেতনাকে ধারণ করে শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে সচেতন ও সক্রিয় হতে হবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬