, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

কাজুবাদাম ও কফি চাষে আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে রোয়াংছড়িতে প্রশিক্ষণ ও মাঠ দিবস আয়োজন

  • প্রকাশের সময় : ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৭৬ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলে লাভজনক ফসল হিসেবে কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দিনব্যাপী প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (০৩ মে) সারাদিনব্যাপী উপজেলার নোয়াপতং ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে “কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতির সাথে পরিচিত করা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার উপপরিচালক কৃষিবিদ আবু নঈম মুহাম্মদ সাইফুদ্দিন। এছাড়াও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এহসানুল হক এবং কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ পাপন সরকার।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের কাজুবাদাম ও কফি চাষের আধুনিক প্রযুক্তি, উন্নত জাত নির্বাচন, নার্সারি প্রস্তুত পদ্ধতি, রোগ-বালাই দমন, সঠিক পরিচর্যা এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণের কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। বিশেষ করে পাহাড়ি জমির উপযোগী চাষাবাদ পদ্ধতি নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনু মং মারমা। এসময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার উবাচিং মারমা, ওয়ে ওয়ে ফ্রু মারমা, মাশৈসিং মারমা এবং রিটন কান্তি তালুকদারসহ এলাকার অসংখ্য কৃষক-কৃষাণী।
প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি একই ইউনিয়নের খ্রায়া মং পাড়ায় পার্টনার প্রকল্পের আওতায় মাঠ দিবস ও ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সেখানে কৃষকদের সরাসরি মাঠে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার প্রদর্শন করা হয়। পাশাপাশি নমুনা শস্য কর্তনের মাধ্যমে ফলন মূল্যায়ন করে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।
অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত উপকারী। এতে তারা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছেন এবং কাজুবাদাম ও কফি চাষে আগ্রহ আরও বেড়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন ত্বরান্বিত হবে এবং কৃষকদের আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

কাজুবাদাম ও কফি চাষে আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে রোয়াংছড়িতে প্রশিক্ষণ ও মাঠ দিবস আয়োজন

প্রকাশের সময় : ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬