, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে চেকপোস্টে ২১ রোহিঙ্গা আটক

  • প্রকাশের সময় : ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৭৯ পড়া হয়েছে

রনি সিকদার। বান্দরবান

বান্দরবানে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পরিচালিত তল্লাশি অভিযানে ২১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে রেইচা চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তাদের আটক করা হয়।

সেনা সূত্রে জানা যায়, কক্সবাজার এলাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে আসার সময় ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত সদস্যরা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

বর্তমানে আটককৃতদের পরিচয় যাচাই, নাম-ঠিকানা সংগ্রহ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের চলাচলের উদ্দেশ্য ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আইনানুগ প্রক্রিয়া শেষে আটককৃতদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বান্দরবান সেনা জোন নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে চেকপোস্টে ২১ রোহিঙ্গা আটক

প্রকাশের সময় : ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬