, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানের দুর্গম পাহাড়ে সকল অসহায় পরিবারের ভাগ্য বদলাতে কাজ করবেন এমপি সাচিং প্রু জেরী।

  • প্রকাশের সময় : ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৯৫ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

পিছিয়ে পড়া দুর্গম পার্বত্য বান্দরবানের সকল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী। এজন্য তিনি প্রত্যেকটা পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে আরো বেশি পার্বত্য অঞ্চলের উন্নয়নে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে তিনি কাজ করবেন বলে জানান আজ বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি উপজেলায় গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে ।

তারই ধারাবাহিকতায় বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলায় অতিদরিদ্র পাহাড়ি পরিবারের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে হাঁস, মুরগি ও বকনা গরু বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ ৫ মে সোমবার দুপুরে গিফট ক্যাটালগ প্রকল্প ২০২৬ এর আওতায় রোয়াংছড়ি উপজেলার হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন হংকং ও ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় অন্তাহ পাড়া এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি সহ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি ও মানবিক সংগঠনগুলোর এমন উদ্যোগ পাহাড়ি অঞ্চলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মং মং সিং বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে আয়বর্ধক সম্পদ প্রদান করে তাদের স্বনির্ভর করে তোলা। হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের মাধ্যমে তারা নিয়মিত আয় করতে পারবে এবং ধীরে ধীরে দারিদ্র্য থেকে মুক্তি পাবে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের টেকসই উদ্যোগ পাহাড়ি জনপদের দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ, যেখানে উপকারভোগীরা এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানের দুর্গম পাহাড়ে সকল অসহায় পরিবারের ভাগ্য বদলাতে কাজ করবেন এমপি সাচিং প্রু জেরী।

প্রকাশের সময় : ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬