, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে ছাত্রলীগ নেতা হাসান গণপিটুনির পর পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৭৭ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে চাঁদাবাজি, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং সাংবাদিক পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগে ৪ নং সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
অভিযুক্ত হাসান স্থানীয়ভাবে দৈনিক ‘প্রতিদিন কাগজ’ পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবেও পরিচিত। স্থানীয়দের অভিযোগ, সাংবাদিক পরিচয়কে প্রভাব হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপকর্ম, চাঁদাবাজি ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, হাসান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতেন। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ভয় দেখানো হতো। অনেক ক্ষেত্রে সাংবাদিক দিয়ে হয়রানির হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পরও তিনি তার কর্মকাণ্ড বন্ধ না করে বরং নতুনভাবে সাংবাদিক পরিচয় ব্যবহার করে স্থানীয়দের জিম্মি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ উঠে এসেছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, হাসানের বিরুদ্ধে পাহাড় কাটা, নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন বনাঞ্চল থেকে গাছ কাটা এবং পরিবেশবিধ্বংসী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলা চাঁদাবাজি, হুমকি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বান্দরবান ট্রাফিক মোড়ে একদল বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সাধারণ জনতা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, সাংবাদিকতা ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল বা সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে ছাত্রলীগ নেতা হাসান গণপিটুনির পর পুলিশে সোপর্দ

প্রকাশের সময় : ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬