, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

শিক্ষার্থী ও পরিবারের পাশে সিদীপ, বান্দরবানে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • ৪৫ পড়া হয়েছে

রনি সিকদার, বান্দরবান|

বান্দরবানে শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা ও ঝরে পড়া রোধে শিক্ষার্থী এবং তাদের পরিবারের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ)।

সোমবার (১৭ আগস্ট) বান্দরবান পার্বত্য জেলার পুরাতন কালেক্টরেট ভবনে সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচির (শিসক) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ১৭০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ এবং তাদের ১৭৩টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি। বিশেষ অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. মঞ্জুর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষা সুপারভাইজার মুনমুন আহমেদ হ্লাসিংদাই।

আয়োজকরা জানান, শিক্ষাজীবনের শুরুতেই শিশুদের শিক্ষার ভিত মজবুত করা এবং প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া রোধ করাই শিক্ষা সহায়তা কর্মসূচির অন্যতম লক্ষ্য। পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনা সহজ করা এবং অসচ্ছল পরিবারের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অতিথিরা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি পরিবারের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সিদীপের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

শিক্ষার্থী ও পরিবারের পাশে সিদীপ, বান্দরবানে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশের সময় : ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬