, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

ঘুমধুম রাবার বাগান থেকে রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ১৭৭ পড়া হয়েছে

Oplus_131072

 আবদুল হাকিম, বান্দরবান প্রতিনিধি। 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম রাবার বাগান থেকে আব্দুল শুক্কুর নামে এক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) উপজেলার ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন রাবার বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল শুক্কুর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ২–ইস্টের ডি–৪ ব্লকের বাসিন্দা সায়েদ আলমের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার ঘুমধুম টিভি টাওয়ার রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখে স্থানীয়রা। এতে পুলিশে খবর দেয় তারা। পরে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুল হক জানান, মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তিনি একজন রোহিঙ্গা। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

ঘুমধুম রাবার বাগান থেকে রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫