নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানে চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও অবৈধ কাঠ পাচার রোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবান সদর উপজেলার বাঁকিছড়ামুখ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন থেকে রবিবার (১৩ জুলাই) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই বান্দরবান সদর উপজেলার বাঁকিছড়ামুখ এলাকায় নিয়মিত সেনা টহল পরিচালনার সময় রাস্তার পাশে অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে মজুদ করে রাখা কাঠ বোঝাই একটি টয়োটা পিক-আপ (লট নং-৩৮) সেনা সদস্যদের নজরে আসে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সেনা সদস্যরা গাড়িটি তল্লাশি করেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত কাঠের মালিক হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মিলন বড়ুয়া, বাড়ি বালাঘাটা, তার কাছে কাঠ পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তিনি প্রয়োজনীয় কোনো অনুমতিপত্র বা বৈধ নথি দেখাতে পারেননি।
পরে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে বন বিভাগকে বিষয়টি অবহিত করলে দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঠের বৈধতা যাচাই করেন। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বন বিভাগ জব্দকৃত কাঠ নিজেদের হেফাজতে নেয় এবং প্রচলিত বন আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
অভিযানে মোট ৭৭৯ টুকরা কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের মোট আয়তন ৪৯৩.৩৪ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮০ হাজার ২০ টাকা বলে জানানো হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ সংরক্ষণ, অবৈধ কাঠ পাচার প্রতিরোধ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, পার্বত্য অঞ্চলে অবৈধভাবে কাঠ কাটা ও পাচার দীর্ঘদিনের একটি সমস্যা। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে বন উজাড় রোধের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ
বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা
সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার
লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ
বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
জনপ্রিয়















