, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে গণসংহতি আন্দোলনের গণসমাবেশ, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি

  • প্রকাশের সময় : ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬
  • ৫১ পড়া হয়েছে

রনি সিকদার,বান্দরবান প্রতিনিধি:

গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে বান্দরবানে গণসংহতি আন্দোলন (জিএসএ) পার্বত্য জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টায় বান্দরবান মুক্তমঞ্চে আয়োজিত এ সমাবেশে নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, সকল জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিতকরণ এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি কৃষি সহায়তা প্রদানের দাবি তুলে ধরেন বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন বান্দরবান জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন মিজান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ হাসান মারুফ রুমী। বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের জাতি বৈচিত্র্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উবাথোয়াই মারমা।

এছাড়া বক্তব্য রাখেন প্রভাষক রিপন চক্রবর্তী, অ্যাডভোকেট উথোয়াই ওয়াং মিন্টু, অ্যাডভোকেট উচাই মং মারমা, ছাত্র ফেডারেশনের নেতা মাম্যাচিং মারমা, সদর উপজেলা নেতা অজিত তংচংগ্যা, রোয়াংছড়ি উপজেলা আহ্বায়ক অংহ্লাচিং মারমা, জেলা কমিটির সদস্য মংসাই মারমাসহ জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার মুখোমুখি হচ্ছে। তাদের সাংবিধানিক স্বীকৃতি, ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি। এ ক্ষেত্রে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মত প্রকাশ করেন।

তারা আরও বলেন, সাম্প্রতিক বন্যায় বান্দরবানের বহু কৃষক ফসল ও কৃষিজমির ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা দ্রুত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা বান্দরবানে টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার ও প্রশাসনের আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং সকল জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে কর্মসূচি শেষ করে। এতে গণসংহতি আন্দোলনের নেতা-কর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে গণসংহতি আন্দোলনের গণসমাবেশ, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি

প্রকাশের সময় : ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬