, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে শুরু হয়েছে পাহাড়ি ফল মেলা

  • প্রকাশের সময় : ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৫৭ পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ-

রাজধানী ঢাকার পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাহাড়ি ফল মেলা। পার্বত্য অঞ্চলে উৎপাদিত বিভিন্ন মৌসুমি ও দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি, বাজার সম্প্রসারণ, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং পার্বত্য অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি, সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁঞা, সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবীমার মার্মা।

অনুষ্ঠানে বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত আনারস, আম, কাঁঠাল, লিচু, মাল্টা, ড্রাগন ফল, অ্যাভোকাডোসহ নানা ধরনের পাহাড়ি ফল স্বাদ, গুণগত মান ও পুষ্টিগুণে অনন্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন এবং কার্যকর বিপণনের মাধ্যমে এসব ফল দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। কৃষকদের উৎপাদন বাড়াতে এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও বক্তারা উল্লেখ করেন।

মেলায় পার্বত্য অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা কৃষক উদ্যোক্তা ও প্রতিষ্ঠান তাদের উৎপাদিত নানা জাতের ফল প্রদর্শন ও বিক্রয়ের জন্য স্টল স্থাপন করেন। দর্শনার্থীরা পাহাড়ি ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি এসব ফলের পুষ্টিগুণ চাষাবাদ ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে জানতে পারেন।

বর্ণাঢ্য এই পাহাড়ি ফল মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন পার্বত্য অঞ্চলের কৃষিপণ্যকে দেশব্যাপী জনপ্রিয় করে তুলবে, কৃষকদের আয় বৃদ্ধি করবে এবং পাহাড়ি ফলের নতুন বাজার সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে শুরু হয়েছে পাহাড়ি ফল মেলা

প্রকাশের সময় : ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬