, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

মংজয় পাড়া বিওপির অভিযানে স্বর্ণ-রুপা উদ্ধার

  • প্রকাশের সময় : ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৪৫ পড়া হয়েছে

আবদুল হাকিম, বান্দরবান প্রতিনিধি। 

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সীমান্তে ৪২ পিলারের পশ্চিমে মংজয় পাড়া বিওপির জোয়ানদের অভিযানে ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ এবং ১০ ভরি ৫ আনা রুপা উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর মংজয়পাড়া বিওপির টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, টহল দলটি সীমান্ত পিলার-৪২ হতে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামেরতলী এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ফেলে রাখা একটি ব্যাগ উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ ও ১০ ভরি ৫ আনা রুপা পাওয়া যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইউনিয়ন দফাদার ছৈয়দ আলম বলেন, গোপন সংবাদে বিজিবি অভিযান করে স্বর্ণ ও রুপা উদ্ধার করেছেন। কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ধারকৃত স্বর্ণ ও রুপার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

মংজয় পাড়া বিওপির অভিযানে স্বর্ণ-রুপা উদ্ধার

প্রকাশের সময় : ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫